ads

রবিবার , ২৯ জুন ২০২৫ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
জুন ২৯, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচীর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৯ জুন রবিবার দুপুরে উপজেলা কৃষি অফিস শ্রীবরদীর আয়োজনে বিআরডিবি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আফরিন।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসিন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার কংগ্রেসের সিনিয়র মনিটরিং অফিসার মো. সালাহ উদ্দিন কায়সার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা শোয়েব আহমেদ, পৌর বিএনপি’র সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল প্রমুখ। ওইসময় কৃষি অফিসের কর্মকর্তা, প্রশিক্ষিত কৃষকসহ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জেলা কৃষি বিভাগ সূত্র জানায়, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের সম্প্রসারণ, কৃষিপণ্যের বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি-তথ্য ছড়িয়ে দেওয়াসহ প্রযুক্তি ও কলাকৌশলের টেকসই সহায়তা প্রদান করা এই কংগ্রেসের মূল উদ্দেশ্য।

Need Ads
error: কপি হবে না!