বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো লায়ন জেলা ৩১৫ এ২ আয়োজিত পক্ষকালব্যাপি ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬ ‘কার্যক্রম। ২৩ অক্টোবর শুক্রবার লায়ন জেলা ৩১৫ এ২ এর গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরীর সভাপতিত্বে ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারহানা শারমীন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফারহানা শারমীন বলেন, লায়ন জেলা ৩১৫ এ২ মানব সেবায় যে অবদান রেখে চলেছে তা প্রশংসার এবং একই সাথে আরো প্রচারের দাবি রাখে। প্রধান অতিথি লায়ন সেবায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সব ধরণের সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক, গ্যাট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল, এলসিআই এফ এরিয়া লিডার একে এম রেজাউল হক, কাউন্সিল চেয়ারপার্সন লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু, পিডিজি ফোরাম চেয়ারপার্সন লায়ন শফিকুল আজম ভূইয়া, আই পিডিজি লায়ন শংকর কুমার রায়, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন এমরান ফারুক মইন, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন কিশোয়ার খান, পিডিজি লায়ন শেখ আনিসুর রহমান, কেবিনেট সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট এনায়েতউল্লাহ শফিক, ক্যাবিনেট ট্রেজারার খাদিজা বিনতে মনির তিয়াশা, লিও জেলা ৩১৫এ২ এর সভাপতি লিও শুভ্র দে সরকারসহ বিশিষ্ট লায়ন নেতৃবৃন্দ।

লায়ন জেলা ৩১৫ এ২ এই কার্যক্রমের আওতায় ১৩০০ এর বেশি সেবা প্রকল্পের মাধ্যমে প্রায় দুই লক্ষাধিক মানুষকে সেবা প্রদান করেছে। অনুষ্ঠান শেষে অধিক সংখ্যক সেবা প্রদানকারী ক্লাবগুলোকে পুরস্কার প্রদান করা হয় ।




