ads

বৃহস্পতিবার , ২৯ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগামী বিশ্বকাপটা নিজের করে নিতে চান নেইমার

খবর টি পড়েছেন : ২২৯
আগামী বিশ্বকাপটা নিজের করে নিতে চান নেইমার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বয়সটা ২৯ হয়ে গেছে। যে অমিত সম্ভাবনা নিয়ে ফুটবলে আগমন ঘটেছিল নেইমার জুনিয়রের। ততটা তিনি দেখাতে পেরেছেন কি না তা নিয়ে তর্ক আছে। দেশের হয়ে দুইটি বিশ্বকাপ খেললেও এখনো শিরোপা জেতা হয়নি নেইমারের। ২০২২ সালের কাতার বিশ্বকাপ বড় সুযোগ হতে পারে ব্রাজিলিয়ান তারকার জন্য। এই বিশ্বকাপটা জিততে চান নেইমার নিজেও। সম্প্রতি নিজের ক্লাব পিএসজির আগামী মৌসুমের ম্যাগাজিনের জন্য ক্লাবটির আরেক তারকা কিলিয়ান এমবাপেকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেখানে ব্রাজিলিয়ান তারকা জানিয়েছেন, আগামী বিশ্বকাপটা নিজের করে নিতে চান।

Shamol Bangla Ads

বিশেষ এই সাক্ষাৎকারে কখনো নেইমার হয়েছেন সংবাদকর্মী, কখনো এমবাপে। শুরুতেই ফরাসি তারকা বলেন, ‘সংবাদকর্মী হিসেবে তো আমি তেমন ভালো না। কী জিজ্ঞেস করব নেইমারকে? আচ্ছা, প্রায় সবকিছুই জেতার পর এখন তোমার সবচেয়ে বড় স্বপ্ন কী?’
নেইমার এর জবাবে বলেন, ‘ব্রাজিলের হয়ে বিশ্বকাপ ও পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা আমার সবচেয়ে বড় স্বপ্ন। আর তোমার জন্য তো পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়?’ এমবাপেও তার জবাবে বলেন, ‘আরেকটি বিশ্বকাপ কেন নয়?’ জবাবে নেইমার জানিয়ে রেখেছেন আগামী বিশ্বকাপটা হবে তার। তিনি বলেন, ‘না, পরের বিশ্বকাপ আমার। এর বাইরে তোমার বড় স্বপ্ন কোনটি?’
কম যাননি এমবাপেও। নেইমারকে জবাব দিতে গিয়ে বলেছেন চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি আগামী বিশ্বকাপটাও জেতা গেলে মন্দ হয় না। আর বছর দেড়েক পরই বিশ্বকাপ। লড়াইটা যে জমজমাট হবে ওই বার্তা আগেই দিয়ে রাখলেন নেইমার-এমবাপেরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া দল পরবর্তী সংবাদ অলিম্পিক গেমস : টাইব্রেকারে হেরে ব্রাজিলের বিদায়