ads

শনিবার , ২৪ অক্টোবর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে একযোগে ২৬৬ স্থানে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান

খবর টি পড়েছেন : ২৩৪
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে শেরপুরের ৫ উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ২৪ অক্টোবর শনিবার জেলার ২৬৬টি স্থানে পরিচালিত এ অভিযানে অংশ নেন ৩ হাজার ২৫ জন।

Shamol Bangla Ads

সরকারি নির্দেশনা অনুযায়ী, জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়। এর আওতায় জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, বাজার, শপিংপ্লেস, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

জানা যায়, শেরপুর সদর উপজেলায় ৬১টি স্থানে ২২২ জন, নকলা উপজেলায় ৭৪টি স্থানে ১ হাজার ৪৭৫ জন, শ্রীবরদী উপজেলায় ৫৯টি স্থানে ৯৯৫ জন, ঝিনাইগাতী উপজেলায় ৩৫টি স্থানে ১৬৭ জন এবং নালিতাবাড়ী উপজেলায় ৩৭টি স্থানে ১৬৬ জন এ অভিযানে অংশ নেন।

Shamol Bangla Ads

জেলা শহরে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এ ছাড়া অন্যান্য উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় বাসিন্দারা কর্মসূচিতে অংশ নেন।

অভিযানকালে পরিবেশ পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম চালানো হয়। পাশাপাশি ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। সংশ্লিষ্টরা বাড়ির আঙিনা, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার ওপর গুরুত্ব দেন। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা ও মশার বংশবিস্তার রোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘রবীন্দ্রনাথ ও নজরুল একে অপরের প্রতিপক্ষ ছিলেন না’ পরবর্তী সংবাদ শেরপুরের কানাশাখোলা থেকে দেশি কড়ি কাইট্টা উদ্ধার ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads