ads

শনিবার , ৩০ নভেম্বর ২০১৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গাজীপুর-৫ আসনে জাতীয় পার্টির আজম খান ও আ’লীগের প্রার্থী মেহের আফরোজ চুমকি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩০, ২০১৩ ৬:১৩ অপরাহ্ণ

chomki কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ ও গাজীপুর মহানগরীর আংশিক) আসনে জাতীয় পার্টির দলীয় প্রার্থী হয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য আজম খান। অন্যদিকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হয়েছেন সদ্য বিদায়ী প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
দলীয় সূত্রে জানা যায়, গাজীপুর-৫ (কালীগঞ্জ ও গাজীপুর মহানগরীর আংশিক) আসন থেকে জাতীয় পার্টির দলীয় প্রার্থী হতে দলটির প্রেসিডিয়াম সদস্য আজম খান দলীয় মনোনয়ন কিনে ছিলেন এবং তিনিই এ আসন থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদন্ধিতা করবেন। অপরদিকে এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হতে দলীয় মনোনয়ন কিনে ছিলেন সর্বমোট ১১ জন প্রার্থী। কিন্তু সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সদ্য বিদায়ী প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপিই হলেন এ আসনে আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী। এ দু’টি পার্টির দলীয় প্রার্থী ঘোষণা করায় দুই দলের প্রার্থী সমর্থকরা কালীগঞ্জের বিভিন্ন স্থানে আনন্দ উল্লাস করছে।

Need Ads
error: কপি হবে না!