ads

সোমবার , ১ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২২২
সেপ্টেম্বরে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারত সফর করবেন। সফরকালে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যৌথভাবে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎকেন্দ্র (রামপাল) উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। ৩১ জুলাই রবিবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

হিন্দুস্তান টাইমসের তথ্যানুযায়ী, ৫ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদি সরকার এ সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। এর কারণ, ঢাকা ভারতের ঘনিষ্ঠ মিত্রদের অন্যতম। ভারতের এনটিপিসি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে ফিফটি ফিফটি অংশীদারত্বে দেড় বিলিয়ন ডলারের এ প্রকল্পের কাজ ২০১৭ সালে শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি পৌঁছানোর আগে কলকাতা-চট্টগ্রাম-মোংলা বন্দরের মধ্যে ট্রায়াল রান ২ দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কে এক নতুন অধ্যায় তৈরি করবে। এতে ভারতের জন্য তার উত্তর-পূর্বাঞ্চলে পৌঁছানোর জন্য সহজ বিকল্প তৈরি হবে। একই সঙ্গে বাংলাদেশের জন্যও এ পথে আমদানি-রপ্তানির কনটেইনার ব্যবহারের সুযোগ তৈরি হবে।

Shamol Bangla Ads

তবে বাগেরহাটের রামপালে অবস্থিত প্রকল্পটির দায়িত্বে থাকা বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক সাইদ একরাম উল্লাহ বলেন, উদ্বোধনের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।তিনি আরও বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের কাজ এখনও শেষ হয়নি। হিন্দুস্তান টাইমস কোথা থেকে এ তথ্য পেয়েছে তা আমাদের জানা নেই। এখনও টেস্টিং হবে, শাটডাউন হবে। আগে তো চালু, তারপর না উদ্বোধন।

এ ব্যাপারে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, আমরা আন্তঃমন্ত্রণালয় সভা করে দেখব, কী কী করা যাবে। তবে এটি (রামপাল বিদ্যুৎকেন্দ্র) ওয়ান অব দ্য উইশলিস্ট হিসেবে আছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শোকাবহ আগস্ট শুরু পরবর্তী সংবাদ টিসিবির পণ্য বিক্রি শুরু মঙ্গলবার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads