ads

শনিবার , ১৬ মে ২০২৬ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৬, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি সিলেট টেস্টে ব্যাটিং বিপর্যয়ের দিনে অনবদ্য সেঞ্চুরি হাঁকালেন লিটন কুমার দাস। তার সেঞ্চুরিতে সম্মান জনক স্কোর গড়ার পথে বাংলাদেশ দল। ঢাকা টেস্টে জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে থাকা বাংলাদেশ সিলেট টেস্টে নেমেই বিপদে পড়ে যায়। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট। টস হেরে ব্যাট করতে নেমেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় বলেই ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

Shamol Bangla Ads

দলীয় ৪৪ রানে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ৩৪ বলে ২৬ রান করে ফেরেন। ঢাকা টেস্টের দুই ইনিংসে ফিফটি হাঁকানো সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ ফেরেন ২২ রান করে।

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি আর দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত; সিলেট টেস্টে সুবিধা করতে পারেননি। তিনি ফেরেন মাত্র ২৯ রান করে।

Shamol Bangla Ads

দলীয় ১০৫ রানে ফেরেন সাবেক আরেক অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি ঢাকা টেস্টে ৭১ ও ২২ রান করে করলেও সিলেট টেস্টের প্রথম ইনিংসে ফেরেন ২৩ রানে।

মুশফিক আউট হওয়ার পর ব্যাট করতে নেমেই আউট হয়ে ফেরেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তিনি ৬ বলে মাত্র ৪ রান করে ফেরেন। ব্যাট হাতে তার সময়টা খুব ভালো যাচ্ছে না। ঢাকা টেস্টের দুই ইনিংসে মিরাজ আউট হন ১০ ও ২৪ রান করে।

গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ব্যাটিংয়ে ব্যর্থ মিরাজ। তিন ম্যাচে যথাক্রমে ৬, ৮* ও ২২ রানের বেশি করতে পারেননি।

Need Ads
error: কপি হবে না!