নীলফামারী প্রতিনিধি : প্যাভিলিয়ন নিয়ে মালয়েশিয়ার বাণিজ্য মেলায় অংশ নিচ্ছেন রফতানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক গ্র“প নীলফামারীর সৈয়দপুরের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান দুলু। ২৬ নভেম্বর মঙ্গলবার থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৩দিনব্যাপি ওই বাণিজ্যমেলা শুরু হয়েছে। ওই মেলায় মতিয়ার রহমানের প্যাভিলিয়নে সৈয়দপুরের উৎপাদিত ট্রাউজার, জ্যাকেট, শটস শার্ট, টিশার্ট ইত্যাদি প্রদর্শন করা হয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত ওই বাণিজ্য মেলায় সৈয়দপুরের গার্মেন্টস খাত আমন্ত্রন পেয়েছে। আর রফতানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক গ্র“পের পক্ষ থেকে সংগঠনটির সাধারণ সম্পাদক এতে প্যাভিলিয়ন নিয়ে অংশ নিচ্ছেন।
ইপিবি সূত্র জানায়, সম্পূর্ণ অপ্রচলিত উৎপাদন তথা ঝুট কাপড় দিয়ে তৈরি সৈয়দপুরের তৈরি (গার্মেন্টস) খাত সম্ভাবনা জাগিয়েছে। এখানে ঝুট কাপড়ে তৈরি গার্মেন্টস ভারত, নেপাল ও ভুটানে রফতানি হচ্ছে। ওই শিল্পের আরও প্রসার ঘটাতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় রফতানিমুখী ক্ষুদ্র গার্মেন্টস মালিক গ্র“প, ইনট্রেড মালয়েশিয়ায় আমন্ত্রন পেয়েছে। সাধারণ সম্পাদক মতিয়ার রহমান দুলু জানান, ইনট্রেড মালয়েশিয়াতে মেলা থেকে ২ লাখ ডলারের রফতানি আদেশ পাওয়া যাবে বলে মনে করছেন।




