নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার মেয়র সুশান্ত কুমার সরকার রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হয়েছে। এরপূর্বে তিনি বগুড়া জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নির্বাচিত হন। সুশান্ত কুমার সরকার দু’বার ইউপি সদস্য ও দু’বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি সকল ইউপি চেয়ারম্যান হিসেবে সরকারী খরচে ভিয়েতনাম ও গণচীন সফর করেন। এছাড়াও সরকার তাকে স্বর্ণপদকসহ সনদপত্র প্রদান করে। তিনি পৌরসভার সফল চেয়ারম্যান হিসেবে পরিচিত। তার ব্যাপক সুনাম রয়েছে।




