ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : দেশব্যাপি বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘন্টা সড়ক নৌ ও রেলপথ অবরোধের দ্বিতীয় দিন ২৭ নভেম্বর বুধবার সকালে ডুমুরিয়ায় এক বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান খান আলী মুনসুরের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজী আ: হালিম, মোল্যা মশিউর রহমান, শেখ হাফিজুর রহমান, খান ইসমাইল হোসেন, শেখ শাহিনুর রহমান, শেখ ফরহাদ হোসেন, মোজাফ্ফার সরদার, মোল্যা আবুল কালাম, মনির গোলদার, শেখ ফরিদুল, আশিকুর রহমান কোবাদ শেখ, শহীদ খান, তাজ খান, গাজী আ: রব, পারভেজ গাজী, আকবার আলী, জাহাতাপ গাজী, জাহাঙ্গির সরদার, রুহল আমিন, সোহাগ গোলদার, মনিরুল ইসলাম সরদার, সালাম, জামিনুর শেখ, সালাতুল, শিহাব শেখ, হাদিউল, জুয়েল, অবেদ, হুমায়ুন, বিল্লাল, রহিম, মনিরুল শেখ, সাধন, শুকুমার, তুহিন, মাহাবুর, আলমগীর, রবিউল, দেলোয়ার, রানা, বাবলু, মেহেদী, কালাম, রিপন, হাফিজ প্রমুখ। সমাবেশ শেষে অবরোধ সফল করার জন্য একটি মিছিল ডুমুরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।




