চুয়াডাঙ্গা প্রতিনিধি : বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচী চলাকালে ২৬ নভেম্বর মঙ্গলবার রাত ১২টার সময় বিএনপি-জামায়াতের নেতাকর্মিরা জীবননগর উপজেলার উথলী স্টেশনের একটি খুলনাগামী যাত্রীবাহী ট্রেন থামিয়ে আগুন দেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। আর অল্পের জন্য রক্ষা পেয়েছে যাত্রী সাধারণ। তবে এসময় যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ঘটনার পর পরই দ্রুত পুলিশ সেখানে পৌছলে অবরোধকারী নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পরিস্থতি নিয়ন্ত্রনে এলে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে রওনা হয়ে যায়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রকিব খান জানান, বিএনপি- জামায়াত নেতা কর্মীরা ট্রেনে অগ্নিসংযোগের চেষ্টা করে। কিন্তু পুলিশের দ্রুত তৎপরতার কারনে সেখানে কোন দূর্ঘটনা ঘটেনি।




