শ্যামলবাংলা ডেস্ক : ১৮ দলের ডাকা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচী আরো ১২ ঘন্টা বাড়ল। ২৭ নভেম্বর অবরোধের দ্বিতীয় দিন বুধবার বিকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদসম্মেলনে ওই ঘোষণা দেন বিএনপির যুগ্মমহাসচীব রুহুল কবীর রিজভী। এর ফলে তাদের অবরোধ কর্মসূচী চলবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

সংবাদসম্মেলনে রিজভী বলেন, গত দুই দিনে সারাদেশে পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্রকর্মীদের গুলিতে আটজন নিহত, অসংখ্য আহত ও গ্রেপ্তারের প্রতিবাদে অবরোধ কর্মসূচি ১২ ঘণ্টা বাড়ানো হয়েছে।
এছাড়াও তিনি বলেন, আগামী শুক্রবার জুমার নামাজের পর অবরোধে বিরোধী দলের নিহত কর্মীদের স্মরণে সারাদেশে গায়েবানা জানাজা হবে।




