স্টাফ রিপোর্টার : নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই শেরপুরের বিভিন্ন জায়গায় প্রাইভেটকারসহ ৭টি অটোরিক্সা ভাংচুর করেছে বিএনপির নেতা-কর্মীরা। ২৫ নভেম্বর সোমবার রাতে ওই ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জানা যায়, শেরপুরের বিসিক শিল্প নগরীর সামনের রাস্তায় কয়েকজন যুবক একটি অটোরিক্সায় আগুন ধরিয়ে দেয়। এছাড়াও চকপাঠক এলাকায় মোবাইল অপারেটর রবির একটি প্রাইভেট কার ভাংচুর করা হয়। ওই ঘটনায় রাতেই অভিযান চালিয়ে ২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।




