ads

মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ায় ককটেল বিস্ফোরন, গাড়ীতে অগ্নিসংযোগ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২৬, ২০১৩ ১২:২৬ অপরাহ্ণ

kktlএস. গুলবাগী, বগুড়া : ইলেকশন কমিশনের নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই রাতে বগুড়া শহরে ককটেল বিস্ফোরণ ও গাড়ীতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মুহুর্মুহু ও থেমে থেমে ককটেল বিস্ফোরন এর ঘটনায় গোটা শহর যেন ভূতুরে নগরীতে পরিনত হয়। বগুড়া শহরে এক কোম্পানী বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
জানা যায়, পূর্ব নির্ধারিত ইলেকশন কমিশনের তফসিল ঘটনাকে কেন্দ্র করে এবং বিরোধী ১৮ দলীয় জোটের পূর্ব ঘোষনায় বিকেল থেকেই গোটা বগুড়া শহরে চাপা উৎকন্ঠা বিরাজ করতে থাকে। সন্ধ্যা নামার আগেই দোকানপাট, বিপণী বিতান সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে থাকে। সন্ধ্যার আগে থেকেই শহরের ব্যাপক নিরাপত্তায় বিজিবি, র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও দাঙ্গা পুলিশের  মোতায়েন শহরের পরিস্থিতি আরো গম্ভীর করে তোলে। সন্ধ্যা সাড়ে ৭টায় ইসি প্রধানের টেলিভিশন ও রেডিওতে নির্বাচণী তফসিল ঘোষনার পর পরই শহরের পরিস্থিতি পাল্টে যেতে থাকে। প্রচন্ড শব্দে একের পর এক বিভিন্ন স্থানে রাস্তায় বিস্ফোরিত হতে থাকে একের পর এক ককটেল। আইনশৃংখলা পরিস্থিতি রক্ষা বাহিনীর তৎপরতা বেড়ে যায় শহরে আতংক সৃষ্টির দায়ে রাতে পুলিশ বগুড়া শহরের সাতমাথা মার্কেট এলাকা থেকে কয়েক ব্যক্তিকে আটক করে।

Need Ads
error: কপি হবে না!