ads

মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে মানুষ-হাতি সহাবস্থান শীর্ষক কর্মশালা

খবর টি পড়েছেন : ২৪৯
ঝিনাইগাতীতে মানুষ-হাতি সহাবস্থান শীর্ষক কর্মশালা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sherpur disঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় মানুষ-হাতী সহাবস্থান শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার গান্ধিগাও গ্রামে বন-বিভাগ ও হিউম্যান ইকোনমিক ডেভেলপমেন্ট সোসাইটি (হিডস্) এর যৌথ উদ্যোগে ওই কর্মশালার আয়োজন করা হয়।
রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা জামিল মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় মানুষ-হাতি সহাবস্থান সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন শেরপুরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সহকারী বন সংরক্ষক মো. কামরুজ্জামান হিডস্রে নির্বাহী পরিচালক মো. রহুল আমিন, সহকারী অধ্যাপক রায়হান সরকার, উপ-ব্যবস্থাপক আনসার আলী প্রমূখ। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ওই কর্মশালায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ নারী-পুরুষসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে বন্যহাতি প্রতিরোধে একটি কমিটি গঠন করে ওই কমিটির সভাপতি সম্পাদকের মাঝে ২টি উন্নতমানের চার্জার টর্চ লাইট বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গ্রেপ্তার আতংক : বাবুগঞ্জে প্রভাব পড়েনি অবরোধের পরবর্তী সংবাদ সিংড়ায় ১৮ দলের বিক্ষোভ অবরোধ ও ভাংচুর

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads