সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) : নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি জামায়াতসহ ১৮ দলীয় জোটের ডাকা কয়েক দফার হরতাল কর্মসূচি পালন করে কোন সুফল বয়ে আনতে না পেরে অবশেষে ১৮ দলীয় জোট নেতারা ঘোষণা দেয় নির্বাচনী তফসিল ঘোষণা হলে দেশ অচল করে দেয়া হবে। এমন পরিস্থিতিতে সোমবার তফসিল ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ভাংচুর, জ্বালাও-পোড়াও শুরু করে দেয় ১৮ জোট নেতারা। এমন পরিস্থিতিতে বাবুগঞ্জ উপজেলা বিএনপি ১৮ দলের জোট নেতারা রয়েছে গ্রেপ্তার আতংকে। রবিবার কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসূচি পালনকালে বিএনপি-জামায়াতসহ ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধাঁ দেওয়াকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত ও পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলি, ভীতিকর পরিস্থিতি, জনমনে আতংক সৃষ্টি’র ঘটনায় বাবুগঞ্জ ও বিমানবন্দর থানায় পৃথক পৃথকভাবে ৯৯ জন স্বনামে ও অজ্ঞাত ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় বাবুগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ইসরাত হোসেন কচি’সহ ৫শতাধিক নেতা কর্মীকে আসামী করায় বর্তমানে উপজেলায় ১৮ দলীয় জোটের নেতাকর্মী শূন্য হয়ে পড়েছে। এছাড়াও বর্তমানে উপজেলার ১৮ জোটের বেশ কয়েক জন নেতা কর্মী ওই মামলায় জেল হাজতে রয়েছে। যার ফলে ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিনে কোন প্রভাব পড়েনি, রাজপথে দেখা যায়নি ১৮ দলের কোন নেতাকর্মীকে। মামলায় গ্রেপ্তার আতংক, ও পুলিশী নজরদারীতে বাবুগঞ্জ উপজেলার মাঠ ছিল ফাঁকা। উপজেলার সর্বত্ত ছিল পুলিশী কঠোর নজর দারিতে।
এ বিষয়ে বিমান বন্দর থানার সেকেন্ড অফিসার আবুল খায়ের বলেন উপজেলার সর্বাত্বক পুলিশী কঠোর নজরদারীর কারনে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।




