ads

সোমবার , ২৫ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভাণ্ডারিয়া বাজারে অগ্নিকান্ডে ৭টি দোকান ভস্মিভূত অর্ধকোটি টাকার ক্ষয় ক্ষতি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৫, ২০১৩ ৫:০৪ অপরাহ্ণ
ভাণ্ডারিয়া বাজারে অগ্নিকান্ডে ৭টি দোকান ভস্মিভূত অর্ধকোটি টাকার ক্ষয় ক্ষতি

fireভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি :  পিরোজপুরের ভাণ্ডারিয়া বাজারের হক মার্কেটে সোমবার ভোর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে কাপড়,গার্মেন্টস ও টেইলার্সে’র দোকান সহ  ৭টি দোকান ভস্মিভূত ও ৪টি আশিংক ক্ষতি গ্রস্থ হয়েছে । এতে ক্ষয় ক্ষতির পরিমান প্রায় অর্ধ কোটি টাকা।
ব্যাবসায়ী ও প্রত্যক্ষ দর্শী সূত্রে জানাগেছে, সোমবার ভোর রাত সাড়ে চারটার দিকে বাজারের পাহারাদার  হক মার্কেটে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করলে ব্যাবসায়ী ও জনপ্রতিনিধি , জনসাধারন সহ বিপুল সংখ্যক লোক আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে ভাণ্ডারিয়া দমকল বাহিনী  ঘটনাস্থলে এসে ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। মঠবাড়ীয়া দমকল বাহিনীও খবর পেয়ে ঘটনাস্খলে আসে। অগ্নিকান্ডে তালুকদার শাড়িঘর , রনি টেইলার্স, মানিক তালুকদারের কসমেটিক্সএর দোকান, আহম্মেদ গার্মেন্টস,কানাই গার্মেন্টস, মালেক গার্মেন্টস, কাজী গার্মেন্টস’র ৭টি দোকান সম্পুর্ন ভস্মিভূত হয় এবং জনতা গার্মেন্টস,সামিয়া গার্মেন্টস ,সাগর গার্মেন্স আশিংক ক্ষতি হয়। তালুকদার শাড়ি ঘর থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে জানাগেছে। দমকল বাহিনী সূত্রে জানাযায় বৈদ্যতিক সটসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়। ইতি পূর্বে এবাজারে অনেক গুলো অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে ভাণ্ডারিয়া  উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ ,উপজেলা ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তুম আলী,ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার,ইউপি সদস্য জালাল উদ্দিন সিকদার,ভাণ্ডারিা বাজার ব্যাবস্থাপনা সমিতির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম জোমাদ্দার ঘটনা স্থল পরিদর্শন করেন। বন্দরের একাধীক ব্যাবসায়ী সূত্রে জানাগেছে, তালুকদার শাড়ি ঘর অগ্রণীব্যাংক ভান্ডারিয়া শাখা ও ব্রাকব্যাংক থেকে মোটা অংকের ঋন নিয়েছে। এ অগ্নিকান্ডের ঘটনা নাশকতা মূলকও হতে পারে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!