ads

রবিবার , ১১ জানুয়ারি ২০২৬ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাগরিককে তার অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে : উপদেষ্টা রিজওয়ানা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১১, ২০২৬ ১:৫২ অপরাহ্ণ

শুধু স্বৈরাচার চলে গেল তাতে খুশি হয়ে বসে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র চাইলে প্রত্যেক নাগরিককে তার নিজ নিজ অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে।’

Shamol Bangla Ads

১১ জানুয়ারি রবিবার রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়নবিষয়ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ বছর নগর উন্নয়নে ভূমিকা রাখায় ৮ ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নাগরিক পদক প্রদান করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের তরফ থেকে।

Shamol Bangla Ads

তথ্য উপদেষ্টা বলেন, ‘গণভোটে সকলকেই অংশ নিতে হবে, সংস্কার চাইলে গণভোটে যেতে হবে। ক্ষমতার ভার জনগণের কাছে নিতে চাইলে সচেতনভাবে গণভোট দিতে হবে।’

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘গুম নির্যাতন ও আয়নাঘরের পরিস্থিতিতে ফিরতে না চাইলে গণভোট দিতে হবে। আধিপত্যবাদ ও অন্যায়ের কাছে বাংলাদেশ আর কখনো মাথানত করবে না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!