ads

বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আলমডাঙ্গায় নিজের গায়ে পেট্রোল ঢেলে গৃহবধুর আত্মহত্যা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২১, ২০১৩ ১:০৩ অপরাহ্ণ

Suicide_Logo-34চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে গৃহবধু বুলবুলি খাতুন (২৫)। ২০ নভেম্বর বুধবার সকাল ১১টায় আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যায় বুলবুলি খাতুন। বেলা ১২টায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের তানসেন আলীর স্ত্রী বুলবুলি খাতুন সকাল ১১টার দিকে ঘরে থাকা মোটরসাইকেল থেকে পেট্রোল ঢেলে নিজের গায়ে দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলেই পুড়ে মারা যায় বুলবুলি খাতুন। ঘটনার সময় তার স্বামী কিংবা অন্য কেউ বাড়িতে ছিল না। পরিবারিক কহলের কারণে ওই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে।
তিনি আরও জানান, ১০ বছর আগে আলমডাঙ্গার হায়দারপুর গ্রামের বাহার আলীর মেয়ে বুলবুলির সাথে বিয়ে হয় নতিডাঙ্গা গ্রামের তানসেন আলীর। বুলবুলি খাতুন এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী ছিলেন। বুলবুলির পিতা-মাতার উদ্ধৃতি দিয়ে ওসি জানান, তাদের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি। তাদেরও ধারণা, বুলবুলি নিজেই আত্মহত্যা করেছেন।
ওসি জানান, ‘আপাতত এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। লাশের ময়না তদন্ত করা হবে। ময়না তদন্তের পরই জানা যাবে মারা যাওয়ার প্রকৃত রহস্য।

Need Ads
error: কপি হবে না!