ads

বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নারী ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করলো বিসিবি

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৭, ২০২৫ ১:৫৮ অপরাহ্ণ

৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় বসবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ওই টুর্নামেন্টকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Shamol Bangla Ads

ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সুমাইয়া হায়দার ঝিলিক। জাতীয় দলের হয়ে এর আগে টি-২০ খেলেছেন তিনি। ওয়ানডে দলে ডাক পেয়েছেন ব্যাট হাতে সাম্প্রতিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে। বিসিবি এক বিবৃবিতে বিষয়টি জানিয়েছে।

দলে ফিরেছেন নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার। নিশি দলের সবচেয়ে কনিষ্ঠ সদস্য, ২০২৩ সালে অভিষেক হওয়ার পর ১৭ বছর বয়সি এই ক্রিকেটার এখন পর্যন্ত ২টি ওয়ানডে খেলেছেন। ঝিলিক, নিশি ও সুমাইয়া দলে ঢোকায় বাদ পড়েছেন দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও ইশমা তানজিম।

Shamol Bangla Ads

২ অক্টোবর বাংলাদেশের মিশন শুরু হবে কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে তাদের উড়াল দিতে হবে গুয়াহাটিতে। ১০ অক্টোবর নিউজিল্যান্ড, ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ১৬ অক্টোবর অস্ট্রেলিয়া, ১০ অক্টোবর শ্রীলঙ্কা ও ২৬ অক্টোবর ভারতের মুখোমুখি হবে তারা।

বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ অধিনায়ক), ফারজানা হক, রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফাহিরা ইসলাম, সানজিদা আক্তার, নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!