ads

শনিবার , ২৯ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুদ্ধাপরাধীদের মদদদাতাদেরও বিচার হবে : শেখ হাসিনা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৯, ২০১৪ ৮:৩৬ অপরাহ্ণ

sheikh-hasina-pmশ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, যারা যুদ্ধাপরাধীদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে তাদেরও বিচার হবে। তিনি ২৯ মার্চ শনিবার চাঁদপুরের মোহনপুরে এমভি বাঙালির ডেকে দাঁড়িয়ে মেঘনা তীরে সমবেত হাজারো মানুষের উদ্দেশে বক্তব্যদানকালে ওই কথা বলেন। ঢাকার সদরঘাটে যাত্রীবাহী নৌযান এমভি বাঙালি উদ্বোধনের পর এটিতে করে চাঁদপুর রওনা হন প্রধানমন্ত্রী। দুপুরে মতলব উপজেলার মোহনপুরে পৌঁছে ডেকে দাঁড়িয়েই বক্তব্য দেন তিনি। এসময় তিনি বলেন, পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পর হত্যা-ক্যু ষড়যন্ত্রের মাধ্যমে যারা ক্ষমতা দখল করেছিল; ক্ষমতা দখলের পরে লাখো শহীদের রক্তে রঞ্জিত পতাকা তুলে দিয়েছিল, তাদের বিচার বাংলার মাটিতে ইনশাল­াহ হবে।
মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে হাসিনা বলেন, মুজিব আদর্শের সকল সৈন্যকে ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা, সংবিধান ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে হবে।
এর আগে ঢাকা থেকে রওনা হয়ে মোহনপুরের পথে জাহাজে থেকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের নিয়ে বুড়িগঙ্গা, মেঘনা ও শীতলক্ষ্যা নদীর নাব্যতা বৃদ্ধি, পরিবেশদূষণ রোধে বর্জ্য পদার্থের প্রবেশমুখ বন্ধ এবং অবৈধ অবকাঠামো অপসারণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ কাজী ফিরোজ রশিদ চৌধুরী, হাজি মোহাম্মদ সেলিম প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!