মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার পৌরশহর থেকে সৌরভ রায় (২৬) নামে এক ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। ২০ নভেম্বর বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ৬ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। সৌরভ রায় সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের শংঙ্কর রায় এর ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সে বহু দিন ধরে শহরে মাদক ব্যাবসা করে আসছিল।




