ঠাকুরগাঁও প্রতিনিধি : মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৭তম মৃত্যুবার্ষিকী ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে ১৭ নভেম্বর রবিবার স্থানীয় মওলানা ভাসানী স্মৃতি পাঠাগারের উদ্যোগে সকাল ১০ টায় শিশু কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
বিকেলে আলোচনা সভা ও মিলাদ মাহফিল আয়োজন করে সংগঠনটি। আলোচনায় অংশ নেন ঠাকুরগাঁও সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক,মুক্তি যুদ্ধের সংগঠক ডা.শেখ ফরিদ,ইএসডিও নির্বাহী পরিচালক ড.শহীদ উজ জামান প্রমুখ।




