ads

সোমবার , ২৬ অক্টোবর ২০২৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার

খবর টি পড়েছেন : ২৩৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপরের শ্রীবরদীতে হেরোইনসহ মো. রেজাউল করিম (৫৪) নামে এক মাদক ব্যবসায়ী ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ অক্টোবর রবিবার রাতে শ্রীবরদী থানাধীন সাতানী শ্রীবরদী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০ পুরিয়া হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মামদামারী গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে ও শ্রীবরদী সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

Shamol Bangla Ads

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে শ্রীবরদী থানাধীন সাতানী শ্রীবরদী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পাকা রাস্তার উপর থেকে এসআই মোঃ মোরশেদ আলমের নেতৃত্বে অভিযন চালিয়ে ১০ পুড়িয়া হেরোইনসহ ইউপি সদস্য রেজাউল করিমকে গ্রেফতার করে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, রেজাউল করিম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ীকে কোন ছাড় নয়। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে জমি না থাকায় ঘরের ভেতরেই বৃদ্ধের মরদেহ… পরবর্তী সংবাদ শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads