ads

রবিবার , ২৪ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ফারুকী

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৪, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ

৭ দিন হাসপাতালে থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার বিকেলে বাসায় ফিরেছেন তিনি।

Shamol Bangla Ads

দীর্ঘদিন পর বাবার দেখা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে মেয়ে ইলহাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছেন ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

অভিনেত্রী জানান, শনিবার বিকেল ৫টার দিকে ফারুকী বাসায় ফিরেছেন। একটি ভিডিও ক্লিপ ফেসবুক পেজে পোস্ট করে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিশা লিখেছেন, আলহামদুলিল্লাহ, মোস্তফা সরওয়ার ফারুকী আজ সুস্থ হয়ে বাসায় ফিরলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ১৫ আগস্ট শুক্রবার বিকেলে ৪দিনের সফরে কক্সবাজারে আসেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। পরদিন শনিবার রাতে অসুস্থতা অনুভব করলে সফর মুলতবি করে জরুরিভাবে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয় তাকে। ঢাকায় নিয়ে আসার পরে ফারুকীর অ্যাপেনডিক্সের অপারেশন হয়েছে। রবিবার বিকেলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!