ads

শুক্রবার , ৭ ফেব্রুয়ারি ২০১৪ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট বাংলাদেশ : শ্রীলংকা ৫৪/২

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০১৪ ১১:৩৯ পূর্বাহ্ণ

srilankaশ্যামলবাংলা ডেস্ক : চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শুরুতেই দুই উইকেট হারিয়ে ৪২৬ রানে প্রথম ইনিংসে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। স্বাগতিকদের দুটি উইকেটই নিয়েছেন অজন্তা মেন্ডিস। ক্যারিয়ারসেরা ৯৯ রানে ৬ উইকেট নিয়ে এই স্পিনারই শ্রীলঙ্কার সেরা বোলার। এ নিয়ে ৪ বার ৫ উইকেট নিলেন তিনি।

Shamol Bangla Ads

চতুর্থ দিনের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। আগের দিন ৩০ রান নিয়ে অপরাজিত মাহমুদুল­াহ রিয়াদ কোনো রান না করেই সাজঘরে ফিরে যান। এক ওভার বিরতির পর আবার আঘাত। আল-আমিন হোসেনকে বোল্ড করে স্বাগতিকদের গুটিয়ে দেন মেন্ডিস। প্রথম ইনিংসে ৫৮৭ রান করায় ১৬১ রানের লিড পায় শ্রীলঙ্কা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮ উইকেটে ৪০৯ রান নিয়ে খেলা শুরু করেছিল বাংলাদেশ।
এদিকে দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে ১৮ ওভারের খেলা শেষে সফরকারী শ্রীলংকাদের সংগ্রহ ২ উইকেটে ৫৪ রান। কুমার সাঙ্গাকারা ৫ এবং মাহেলা জয়াবর্ধনে ৪ রান নিয়ে ব্যাট করছেন। দলীয় ৩৬ রানেই দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেটটি হারায় সফরকারীরা। উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুণারতেœকে স্লিপে নাসির হোসেনের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠান বাংলাদেশি ডানহাতি স্পিনার মাহমুদুল­াহ। করুণারত্বে করেন ১৫ রান। এরপর ৪৯ রানে ডি সিলভাকেও এলবিডব্লিউ’র ফাদে ফেলেন সেই মাহমুদুল­াহই। আউট হওয়ার আগে তিনি করেন ২৯ রান।

Need Ads
error: কপি হবে না!