ads

রবিবার , ১৭ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার শফীর দোয়া নিলেন এরশাদ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১৭, ২০১৩ ৯:৪১ অপরাহ্ণ

Ershad Shofiশ্যামলবাংলা ডেস্ক : এবার হেফাজতে ইসলামের আমীর আহমদ শফীর ‘দোয়া’ নিয়ে ‘মহাজোট সরকারের বিরুদ্ধে’ নির্বাচন করার ঘোষণা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। মহাজোটে না থাকার ঘোষণা দেয়ার পরদিন ১৭ নভেম্বর রবিবার চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় শফীর সঙ্গে বৈঠক করে তিনি ওই ঘোষণা দেন।
ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে পৌঁছানোর পর বেলা ১১ টা ৪০ মিনিটে হাটহাজারী মাদ্রাসায় পৌঁছান সাবেক রাষ্ট্রপতি এরশাদ। এরপর ওই মাদ্রাসার মহাপরিচালক শফীর কক্ষে প্রায় ঘন্টাখানেক অবস্থান করেন তিনি। ওইসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন বাবলু, নগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ এবং হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী।
সাক্ষাত শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ বলেন, হেফাজত আমিরের সঙ্গে রাজনৈতিক বিষয়ে তার কথা হয়নি। তিনি শুধু দোয়া নিতে গিয়েছিলেন। শফী কি বলেছেন জানতে চাইলে এরশাদ বলেন, হুজুর বলেছেন, যে মনোবাসনা নিয়ে এসেছি, আল্লাহ তা পূরণ করুক। জাতীয় পার্টি নতুন জোট থেকে নির্বাচন করবে কি-না জানতে চাইলে দলের চেয়ারম্যান বলেন, যদি আলাদা জোট করতে পারি, ইনশাল্লাহ নির্বাচন করব।ৃ জোট করে এ সরকারের বিরুদ্ধে নির্বাচন করব।
অন্যদিকে হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী ওই সাক্ষাতের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ক্ষমতায় গেলে এরশাদ হেফাজতের ১৩ দফা বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।

Need Ads
error: কপি হবে না!