ads

শনিবার , ২৯ মে ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইংল্যান্ডও দুর্বল দল নিয়ে আসবে বাংলাদেশে

খবর টি পড়েছেন : ১৫৬
ইংল্যান্ডও দুর্বল দল নিয়ে আসবে বাংলাদেশে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্রীলংকার মতো ইংল্যান্ডও দুর্বল দল নিয়ে বাংলাদেশ সফরে আসছে। এমন ইঙ্গিতই দিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) শীর্ষস্থানীয় এক কর্তা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস বলেন, বিশ্বকাপের আগে আইপিএল হলে সেখানে খেলতে দেওয়া হবে না ইংলিশ ক্রিকেটারদের।

Shamol Bangla Ads

জাইলস জানান, আমাদের হাতে পূর্ণাঙ্গ সূচি রয়েছে। সেপ্টেম্বরে টেস্ট সিরিজ শেষ করার পর ১৯ বা ২০ সেপ্টেম্বরের দিকে আমরা বাংলাদেশ সফরে যাব। তারপর পাকিস্তান সফর ও টি-২০ বিশ্বকাপ রয়েছে। তিনি আরও বলেন, ছেলেদের কোনো একটা সময়ে বিশ্রাম দেওয়া হবে নিশ্চিত। তবে বিশ্রাম দেওয়ার উদ্দেশ্য এই নয় যে, বাংলাদেশ সফরে না গিয়ে তারা অন্য কোথাও ক্রিকেট খেলবে। তিনি বলেন, আমাদের সূচি মেনে চলতে হবে। দেখতে হবে টি-২০ বিশ্বকাপ ও অ্যাশেজের আগে যাতে ক্রিকেটাররা ভালো অবস্থায় থাকে।

উল্লেখ্য, আসছে অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঢাকা সফরে আসার কথা রয়েছে ইংলিশ ক্রিকেটারদের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশে নিষিদ্ধ হচ্ছে ফ্রি ফায়ার ও পাবজি গেম পরবর্তী সংবাদ বিশ্বকাপ বাছাইয়ের শেষ ৩ ম্যাচ খেলতে কাতার গেল…