ads

রবিবার , ১ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইংল্যান্ড ম্যাচে বিশ্রাম পেতে পারেন লিটন-তানজিদ

খবর টি পড়েছেন : ৩৮৮
ইংল্যান্ড ম্যাচে বিশ্রাম পেতে পারেন লিটন-তানজিদ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঢাকার মতোই গরম গৌহাটিতে। সেখানকার জনজীবনে স্বস্তি আনতে পারে বৃষ্টি। সোমবার বাংলাদেশ-ইংল্যান্ডের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা আছে। ওই বৃষ্টি মাথায় নিয়ে অবশ্য দলের পরিকল্পনা সাজানোর সুযোগ নেই। বৃষ্টি হবে না এবং পূর্ণ ম্যাচ হবে ধরেই এগোতে হবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। যে কারণ গৌহাটির বৃষ্টি নয় ম্যানেজমেন্টের চিন্তায় জায়গা পাচ্ছে সেখানকার গরম।

Shamol Bangla Ads

ওই গরমের কথা চিন্তা করে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ ব্যাটিং করা লিটন দাস ও তাসজিদ তামিম বিশ্রাম পেতে পারেন ওই ম্যাচে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ঘামে শরীর থেকে অতিরিক্ত জল ঝরে যাওয়ায় তানজিদ ও লিটনের ‘মাসল ক্রাম্প’ বা পেশিতে টান পড়েছিল। ইনজুরিমুক্ত রাখতে তারা দু’জনসহ নিয়মিত ক্রিকেটারদের কেউ কেউ ইংলিশদের বিপক্ষে বিশ্রাম পেতে পারেন।

Shamol Bangla Ads

শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলননি অধিনায়ক সাকিব আল হাসান। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, আগে থেকেই সাকিবের প্রস্তুতি ম্যাচে না খেলার সিদ্ধান্ত ছিল। পরে ফুটবল অনুশীলনে হালকা চোট পান তিনি। ইংল্যান্ডের বিপক্ষেও বিশ্রামে থাকতে পারেন তিনি। তবে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা নেই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বকাপে ভালো খেলবে সাকিবরা, আশা প্রধানমন্ত্রীর পরবর্তী সংবাদ মেসিকে নিয়ে ‘সুসংবাদ’ দিয়েছেন কোচ