ads

শনিবার , ১৬ নভেম্বর ২০১৩ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোপালপুরে বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১৬, ২০১৩ ১২:৪৬ অপরাহ্ণ

PBS Photo. Gopalpur-Tangail. 16-11-13গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ‘বিদ্যুৎ অপচয় রোধ করি, আলোকিত বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে  জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-১৩ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৬ নভেম্বর শনিবার সকালে বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১, গোপালপুর জোনাল অফিসের উদ্যোগে উদ্বোধনী র‌্যালি ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।
গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার তানজিনা ইসলামের নেতৃত্বে এক বর্ণাঢ্য উদ্বোধনী র‌্যালি নন্দনপুরস্থ সমিতির কার্যালয় প্রাঙ্গণ হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমিতির মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির গোপালপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. দেলোয়ার হোসেন মিঞা, জুনিয়ন ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ, ইসি মিজানুর রহমান, এপিএ আতিকুল হায়দর প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!