রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য,মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক আ.লীগের কার্য-নির্বাহী কমিটির সাবেক সদস্য ও লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসন থেকে নির্বাচিত প্রথম জাতীয় সংসদ সদস্য মোঃ আবদুর রশিদের ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার রামগঞ্জ মুক্তিযোদ্ধাদের উদ্যোগে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয় । রামগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির অস্থায়ী কার্য্যালয়ে বিকাল ৩টায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সালেহ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবদুর খালেক মেম্বার, গোলাম মোস্তফা,আনছার আলী,হাবিবুর রহমান,আনোয়ার উল্যাহ পাটওয়ারী,সাংবাদিক মনির হোসেন পাটওয়ারী,পাটওয়ারী হোসেন শরীফ প্রমুখ অতিথি বৃন্দ। স্মরণ সভায় বক্তরা বলেন মরহুম আবদুর রশিদ বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন । তাঁর বিদেহী আত্মার শান্তিকামনায় বিশেষ দোয়া মোনাজাত শেষে তবারক বিতরন করা হয় ।




