ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী : রাজশাহীর বাঘায় স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহি অফিসার শাকিলা দিল হাছিন। ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে বাঘা প্রেস ক্লাবে আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নির্বাহী কর্মকর্তা দেশ ও জাতির উন্নয়নে স্থানীয় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। সেইসাথে তিনি উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়নে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। ক্লাবের সাধারন সম্পাদক নুরুজ্জামানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অধ্যাপক আলী মুহাম্মদ হাশেম, আমানুল হক, লালন উদ্দীন, বাঘা নিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক ডা. এস. এম. সেলিম আহমেদ ভান্ডারী, গোলাম তোফাজ্জল কবীর মিলন, আব্দুস সালাম, ফজলুর রহমান মুক্তাসহ ক্লাবের অন্যান্য সদস্য।




