ads

বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৈয়দপুরে গাঁজা বিক্রির দায়ে নারীসহ ৩ জনের কারাদন্ড

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৭, ২০১৩ ৩:৪৭ অপরাহ্ণ

vrammoman adalotনীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে প্রকাশ্যে গাঁজা বিক্রির দায়ে এক নারীসহ ৩ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত তাদের ওই সাজা প্রদান করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। সাজাপ্রাপ্তরা হচ্ছে, সৈয়দপুর শহরের ইসলামবাগ রসুলপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে আফছার আলী (৫৫), তার স্ত্রী শাবানা বেগম (৩০) ও আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ আলী (৪৫)।
জানা যায়, নিজ বাড়িতে আফছার আলী, মোহাম্মদ আলী ও শাবানা বেগম দীর্ঘদিন ধরে প্রকাশ্যে গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাদের ওই দন্ড প্রদান করেন।

Need Ads
error: কপি হবে না!