ads

মঙ্গলবার , ১৫ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদ্মা সেতু বাঙালি জাতির মর্যাদার প্রতীক: দীপু মনি

খবর টি পড়েছেন : ২৯৪
পদ্মা সেতু বাঙালি জাতির মর্যাদার প্রতীক: দীপু মনি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘পদ্মাসেতু শুধু উন্নয়নের প্রতীক নয়, এটা বাঙালি জাতির মর্যাদারও প্রতীক।’ আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘হাসিনোমিক্স: বাংলাদেশ ইজ এ ডেভেলপমেন্ট মিরাকল’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

দীপু মনি বলেন, ‘গত ১৩ বছরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কতটা এগিয়েছে তা বলার দরকার হয় না। ঘর থেকে বের হলে প্রতিদিন দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক দিক দিয়ে যে দেশ এগিয়ে গেছে সেটা সর্বজন স্বীকৃত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সারা বিশ্বে উন্নয়নের পথ দেখাচ্ছেন তা নয়, শান্তির পথও দেখাচ্ছেন।’

দীপু মনি আরও বলেন, ‘গত ১০০ বছরে বিদ্যুতের যে উন্নয়ন হয়েছিল, শেখ হাসিনা প্রথমবার ক্ষমতা আসার পরে ৫ বছরে তা ৫ গুণ বাড়িয়ে ছিলেন। ২০০৮ সালে ক্ষমতায় আসার পরে বিদ্যুতে উন্নয়ন আরও বেশি হয়েছে। এখন প্রায় শতভাগ জায়গায় বিদ্যুৎ পৌঁছে গেছে। তার নেতৃত্বে বাংলাদেশের সব ক্ষেত্রে উন্নয়ন অগ্রগতি হয়েছে।’

Shamol Bangla Ads

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডা. সেলিম মাহমুদ, রাজনৈতিক বিশ্লেষক সুভাস সিংহ রায়, একাত্তর টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল বাবু, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কম দামে পণ্য কিনতে ১ কোটি মানুষকে বিশেষ… পরবর্তী সংবাদ ২৯ হাজার টন সয়াবিন তেল এসেছে, আসছে আরও…

সর্বশেষ - উন্নয়ন-অগ্রগতি

Shamol Bangla Ads