ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাটে ২৮ সেপ্টেম্বর উপজেলার ফুটানীবাজারে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের তহবিল থেকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকার চেক প্রদাণ করা হয়েছে। চেক গ্রহীতাদের মধ্যে উপজেলার ফুটানীবাজারের হাজীরুদ্দিনের ছেলে সাফিকুল ইসলাম ও একই গ্রামের আকিমুদ্দিনের মেয়ে সেতারা বেগম উভয়ের হাতে ১০ হাজার টাকার চেক প্রদাণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস, জামবাড়ীয়া ইউনিয়ন চেয়ারম্যান জগলুল হক ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




