ads

মঙ্গলবার , ১৬ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রকৃতিতে আপন বিভায় এসেছে শরৎ

খবর টি পড়েছেন : ৮৩০
প্রকৃতিতে আপন বিভায় এসেছে শরৎ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আকাশে সাদা মেঘ আর দিগন্তজোড়া কাশফুল। ঋতুবৈচিত্র্যের পালায় প্রকৃতিতে এখন আপন বিভায় প্রকাশিত শরৎ। ভেজা সোঁদামাটি আলো করে দোল খাচ্ছে কাশের গুচ্ছ। সে আহ্বানে সাড়া দিয়ে করোনা অতিমারির ভয় দূরে ঠেলে ব্যস্ততার ফাঁক গলে নগরবাসী ছুটছেন গ্রামীণ আবহে।

Shamol Bangla Ads

নীল আকাশে সাদা মেঘের বেলা। কখনওবা খন্ড খন্ড মেঘের নিরুদ্দেশ যাত্রা। এভাবেই আকাশের নীলে বাসা বেঁধেছে মেঘেদের জমাট বাঁধা গল্পেরা। শারদীয় বারতায় শুভ্রতাকে আলিঙ্গন করেছে সাদা কাশফুল। মৃদু বাতাসে পত্রপল­বের এমন ছন্দই বলছে, এসেছে শরৎ।

কাশফুল যেনো শরতের অন্যরকম এক শুভ্রতা, যে অনুষঙ্গ ছাড়া শারদ প্রকৃতি ভাবাই যায় না। ব্যস্ততার ফাঁক গলে শহর ছেড়ে একটু দূরে পা বাড়ালেই চোখে পড়বে, নগরের মানুষকে হাতছানি দিয়ে ডাকছে শরত।

Shamol Bangla Ads

এমন শুভ্রতায় পড়ন্ত বিকেলে ক্লান্ত পাখিরাও খানিকটা জিড়িয়ে নেয়। আবার প্রজাপতি কাশের নরম পরশে হয় শান্ত। করোনায় ঘরবন্দি নগরবাসী ভয় আর ক্লান্তি পেরিয়ে ছুটছেন শুভ্র কাশবনে। চোখ জুড়ানো রূপ আর বুকভরা তাজা বাতাস, কাটাতে চাইছেন সময়ের একঘেঁয়েমি। জলরাশির গা ঘেঁষে, প্রিয়জনের সান্নিধ্যও যেনো সময়টাকে রাঙায়।

গোধূলি লগ্নে লাল আভার সূর্যের সাথে কাশফুলের এই যে লুটোপুটি খেলা, প্রশান্তির দুয়ারে এ যেনো শরতের আশ্বাস- শুভ্রতার রঙে সেঁজে উঠবে পৃথিবী, কাশফুলের বিশ্বাস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাজধানীতে বিআরটি প্রকল্পের গার্ডার ক্রেন থেকে ছিটকে পড়ে… পরবর্তী সংবাদ জন্মনিবন্ধনে লাগবে না মা-বাবার সনদ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads