ইয়ানুর রহমান : সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, দেশে যখন শিক্ষার মানসহ সার্বিক উন্নয়ন দ্রুত গতিতে চলছে, বিরোধী দলসহ ১৮দলীয় জোট তখন দেশটাকে ধংসের পায়তারা করছে। দেশকে অচল করতে সকল ধরনের সন্ত্রাসী ও ধংসাত্মক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে স্বাধীনতার এ বিরোধী শক্তি। শিক্ষার মান ধংস করতে তারা পরীক্ষার দিনকে হরতালের দিন হিসাবে বেছে নেয়। যাতে দেশের আগামীর ভবিষ্যত বিরোধী দলীয় নেত্রীর মত স্ব-শিক্ষিত থেকে যায়। তা হতে দেয়া যায় না। ছাত্রলীগকেই এ নৈরাজ্য প্রতিহত করতে হবে। যেমনিভাবে ভাষা আন্দোলনসহ স্বাধীনতা যুদ্ধে ছাত্রলীগ ভুমিকা রেখেছিল। বুধবার দুপুরে শার্শার নাভারনে এক প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সরদারের সভাপতিত্বে তিনি এ কথা বলেন।
এর আগে ছাত্রলীগের হরতাল বিরোধী বিক্ষোভ মিছিলে সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন অংশ নেয়।
প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, যুবলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান সোহারাব হোসেন, ছাত্রলীগের প্রচার সম্পাদক মুরাদ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শার সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোরাদ হোসেন, নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব ও ছাত্যলেিগর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।




