ads

বুধবার , ৬ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দুপচাঁচিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ৬, ২০১৩ ৩:২৩ অপরাহ্ণ

Bogra_District_Map_Bangladesh-73দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার দুপচাঁচিয়া পল্লীতে বিয়ের দাবিতে তিনদিন যাবত প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক প্রেমিকা। প্রেমিকার অবস্থানের পর পরই প্রেমিক বাড়ি থেকে পালিয়েছে। ৪ নভেম্বর থেকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের বারাহি গ্রামের গার্মেন্টস কর্মী নাছরিন আক্তার আঁখি তাঁর প্রেমিক পার্শ্ববর্তী গ্রামের পোড়াপাড়া গ্রামে মিলন শাহ মন্টুর বাড়িতে ওই ঘটনা ঘটায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপচাঁচিয়ার জিয়ানগরের পোড়াপাড়া গ্রামের মিলন শাহ মন্টু (৩০) এর সঙ্গে প্রায় তের বছর পূর্বে একই ইউনিয়নের বারাহি গ্রামের মোজাম প্রাং এর মেয়ে নাছরিন আঁখির (২৩) বিয়ে হয়। বিয়ের এক বছরের মাথায় তাঁদের ছাড়াছাড়ি হয়। এর পর মিলন শাহ মন্টু অন্যত্র বিয়ে করেন। তাঁদের পরিবারে দুই সন্তান রয়েছে। আর নাছরিন আঁখি ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে পোশাক শ্রমিকের কাজ নেন। কিন্তু মন্টু তাঁর দ্বিতীয় স্ত্রীর ও সন্তান থাকার পরও গোপনে পূর্বের স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।  কোরবানি ঈদের পর তাঁদের বিয়ের কথা পাকাপাকি হয়। গত ৪ নভেম্বর নাছরিন তাঁর বাবার বাড়ি গিয়ে মন্টুর সঙ্গে যোগাযোগ করে না পেয়ে বিয়ের দাবিতে সে প্রেমিক মন্টুর বাড়িতে অবস্থান নেয়।
মন্টুর বাড়িতে অবস্থান নেওয়া নাসরিন আঁখি বলেন, মন্টু প্রায় ৯ মাস যাবত আমার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। ঈদের পর ঢাকায় আমার সঙ্গেই ছিলেন। বিয়ের প্রলোভন দিয়ে সে আমার কাছ থেকে ২০হাজার টাকা নিয়েছেন। বিয়ের কথা বলে আমাকে ঢাকা থেকে ডেকে এনে পালিয়ে বেড়াচ্ছেন। বিয়ে না হওয়া পর্যন্ত আমি তাঁর বাড়ি ছাড়বোনা।
জিয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন বলেন, মন্টুর সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করছি। তবে তাকে পাওয়া যাচ্ছেনা। তাকে খুজে পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
দুপচাঁচিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

Shamol Bangla Ads

দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার দুপচাঁচিয়া পল্লীতে বিয়ের দাবিতে তিনদিন যাবত প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক প্রেমিকা। প্রেমিকার অবস্থানের পর পরই প্রেমিক বাড়ি থেকে পালিয়েছে। ৪ নভেম্বর থেকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের বারাহি গ্রামের গার্মেন্টস কর্মী নাছরিন আক্তার আঁখি তাঁর প্রেমিক পার্শ্ববর্তী গ্রামের পোড়াপাড়া গ্রামে মিলন শাহ মন্টুর বাড়িতে ওই ঘটনা ঘটায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপচাঁচিয়ার জিয়ানগরের পোড়াপাড়া গ্রামের মিলন শাহ মন্টু (৩০) এর সঙ্গে প্রায় তের বছর পূর্বে একই ইউনিয়নের বারাহি গ্রামের মোজাম প্রাং এর মেয়ে নাছরিন আঁখির (২৩) বিয়ে হয়। বিয়ের এক বছরের মাথায় তাঁদের ছাড়াছাড়ি হয়। এর পর মিলন শাহ মন্টু অন্যত্র বিয়ে করেন। তাঁদের পরিবারে দুই সন্তান রয়েছে। আর নাছরিন আঁখি ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে পোশাক শ্রমিকের কাজ নেন। কিন্তু মন্টু তাঁর দ্বিতীয় স্ত্রীর ও সন্তান থাকার পরও গোপনে পূর্বের স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।  কোরবানি ঈদের পর তাঁদের বিয়ের কথা পাকাপাকি হয়। গত ৪ নভেম্বর নাছরিন তাঁর বাবার বাড়ি গিয়ে মন্টুর সঙ্গে যোগাযোগ করে না পেয়ে বিয়ের দাবিতে সে প্রেমিক মন্টুর বাড়িতে অবস্থান নেয়।
মন্টুর বাড়িতে অবস্থান নেওয়া নাসরিন আঁখি বলেন, মন্টু প্রায় ৯ মাস যাবত আমার সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। ঈদের পর ঢাকায় আমার সঙ্গেই ছিলেন। বিয়ের প্রলোভন দিয়ে সে আমার কাছ থেকে ২০হাজার টাকা নিয়েছেন। বিয়ের কথা বলে আমাকে ঢাকা থেকে ডেকে এনে পালিয়ে বেড়াচ্ছেন। বিয়ে না হওয়া পর্যন্ত আমি তাঁর বাড়ি ছাড়বোনা।
জিয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন বলেন, মন্টুর সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করছি। তবে তাকে পাওয়া যাচ্ছেনা। তাকে খুজে পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!