ads

বুধবার , ৬ নভেম্বর ২০১৩ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গফরগাঁওয়ে সড়কে বৈদুতিক পিলার ও গাছের গুড়ি ফেলে যানবাহন ভাংচুর : দুই ছাত্রদল কর্মীকে কুপিয়েছে ছাত্রলীগ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৬, ২০১৩ ৫:৪২ অপরাহ্ণ
গফরগাঁওয়ে সড়কে বৈদুতিক পিলার ও গাছের গুড়ি ফেলে যানবাহন ভাংচুর : দুই ছাত্রদল কর্মীকে কুপিয়েছে ছাত্রলীগ

আজহারুল হক, গফরগাঁও :  ময়মনসিংহের গফরগাঁওয়ে হরতালের শেষ দিন গতকাল মঙ্গলবার সড়কে বৈদ্যুতিক পিলার ও গাছের গুড়ি ফেলে যানবাহন ভাংচুরের মধ্য দিয়ে নিরুত্তাপ হরতাল পালিত হয়েছে। সকালে গফরগাঁও-ময়মনসিংহ সড়কের চারিপাড়া বটতলা এলাকায় সড়কে গাছ ফেলে ১টি সিএনজি ও ১টি ট্রাক, পাঁচবাগ মোড়ে ১টি নছিমন, দুগাছিয়া মোড়ে ১টি টমটম ভাংচুর করে পিকেটাররা।
অপরদিকে  মঙ্গলবার রাতে পৌর শহরের ইমামবাড়ি এলাকায় পশ্চিম গফরগাঁও গ্রামের রাজীব ও শামীম নামে দুই ছাত্রদল কর্মীকে কুপিয়েছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। এদের মধ্যে রাজীবকে আশঙ্কা জনক অবস্থায় রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শামীমকে ছাত্রলীগ নেতা-কর্মীরা পুলিশে সোপর্দ করলে পুলিশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে থানায় নিয়ে আসে। পরে  বুধবার সকালে শামীমকে হাটুরিয়া এলাকায় ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী দেখিয়ে জেল হাজতে প্রেরণ করে গফরগাঁও থানা পুলিশ।
হরতাল চলাকালে গ্রেফতার, গুলি ও পুলিশি হামলা ও দুই ছাত্রদল কর্মীকে কুপিয়ে আহত করার প্রতিবাদ জানিয়ে গফরগাঁও উপজেলা বিএনপি সভাপতি ও জেলা বিএনপি সহ-সভাপতি এবি সিদ্দিকুর রহমান বলেন, উপজেলার সর্বত্র হরতাল চলছে। তত্বাবধায়ক সরকার ব্যবসা পূনরায় চালু না হলে আন্দোলন আরো তীব্রতর হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!