বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বাবুগঞ্জে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি- জামায়াতসহ ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের দ্বিতীয় দিন মঙ্গলবার কোন ধরনের নাশকতা ছাড়াই শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। পুলিশ ১ জন জামায়াত নেতাকে গ্রেফতার করেছে। গতকাল ভোর থেকেই হরতাল সমর্থকরা বরিশাল-বানাড়ীপাড়া সড়ক,বরিশাল-ঢাকা মহাসড়ক,রহমতপুর-মীরগঞ্জ সড়ক,বাবুগঞ্জ-বরিশাল-লাকুটিয়া সড়কের বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধ করে। তবে হরতালের কোন ধরনের ভাংচুরের খবর পাওয়া যায়নি।এদিকে রহমতপুর-বাবুগঞ্জ সড়কের বটতলা নামক স্থানে ছাত্রদল নেতা আরিফুর রহমান শিমুল সিকদারের নেতৃত্বে সড়কে গাছ ফেলে টায়ার জ্বালিয়ে ঝটিকা মিছিল বের করে। এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ন সাধারন আঃ করিম হাওলাদার,যুবদলের সাধারন সম্পাদক মহসীন আলম,বাবুল আমীন,আসাদুজ্জামান জেহাদ,সাহাবুদ্দিন মহসীন হোসেন,মোস্তাফিজুর ররহমান টূলু,গিয়াস উদ্দীন,সৌরভ,মনোয়ার হোসেন,ফয়সাল,মিরাজ,জুবায়ের,রুবেল,সাইফুল খান,সোহেল,শিবির নেতা ফরিদ উদ্দিন। অপরদিকে হরতালের সমর্থনে সশস্ত্র বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতা-কর্মীরা। উপজেলার চাঁদপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল হাসান সোহাগ ও সাধারন সম্পাদক রুবেল সরদারের নেতৃত্বে ওই মিছিল বের করা হয়। এসময় নেতাকর্মীরা উপজেলার লাকুটিয়া সড়কে গাছের গুড়ি, টায়ার জ্বালিয়ে হরতাল সমর্থনে সশস্ত্র মহড়া বিক্ষোভ প্রদর্শন করে। রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে সব ধরনের যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।মীরগঞ্জ বাজারে বিএনপির নেতা জামাল হোসেন পুতুলের নেতৃত্বে চোরাগোপ্তা পিকেটিং করে।এ সময় উপস্থিত ছিলেন,বজলুর রহমান,সেলিম হাজী,হেমাঙ্গীর,ছাত্রদল নেতা আজিজুল হক,রফিকুল ইসলাম রাফিল,ইমরান হোসেন,নূওে আলম জোমাদ্দার প্রমূখ। অপর দিকে গত সোমবার রাতে বাবুগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ শাহআলমের নেতৃত্বে অভিযান চালিয়ে দেহেরগতি এলাকা থেকে জামায়াত নেতা জসিম উদ্দিন কামাল(৪৫)কে গ্রেফতার করেছে।

অপরদিকে দেশব্যাপী বিএনপি জামায়াত সহ ১৮দলীয় জোটের ডাকা হরতাল প্রতিহত করতে সকাল থেকে বাবুগঞ্জ উপজেলা আ’লীগ ব্যপক প্রস্তুতি গ্রহন করে । হরতালের দ্বিতীয় দিন সকালে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপনের নেতৃত্বে আ’লীগের নেতাকর্মীরা পৃর্থক পৃর্থক ভাগে ভাগ হয়ে হরতাল প্রতিরোধে বিভিন্ন স্পটে হরতাল বিরোধী প্রতিরোধ গড়ে তুলে।চাঁদপাশা এলাকা থেকে আ’লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি মটর সাইকেল মহড়া নিয়ে উপজেলা আ’লীগ কার্যালয়ে এসে জড়ো হয়।এ ভাবে প্রতিটি ইউনিয়ন থেকে আ’লীগ ও অংগসংগঠনের নেতাকর্মীরা একত্রিত হতে থাকে।পরে হরতাল প্রতিরোধে কারীরা শতাধিক মটন সাইকেল নিয়ে মহড়া বের করে উপজেলার গুরুত্বপূর্ন এলাকা প্রদক্ষিন করে। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি শাহিনূল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মিলন,কামাল হোসেন,আঃ মতিন রাঢ়ী, যুবলীগের সাধারন সম্পাদক মাসুদ করিম লাভু, অধ্যক্ষ দেলোয়ার হোসেন,মজিবুর রহমান বাচ্চু,মাছুম মাঝী,তাওহীদ হোসেন,সামসুল হক প্যাদা,রশিদ মোলা,জুযেল মোলা,মনির হোসেন মাস্টার,শহিদ মলিক,হাফিজুর রহমান স্বপন,ছাত্রলীগের যুগ্ন সম্পাদক গোলাম কিবরিয়া প্রমূখ।




