মৌলভীবাজার প্রতিনিধি: ১৮দলের ডাকা ৬০ ঘন্টা হরতালের প্রথম দিন হরতালের বিপক্ষে মিছিল করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা। সোমবার দুপুর ১২টায় মিছিলটি চৌমুহনা মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার চৌমুহনা চত্বরে এসে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক আহবায়ক মবশ্বির আহমদ ছাত্রলীগ নেতা গৌছ উদ্দিন নিকসন, আব্দুল আজিজ ও সিতার আহমদ প্রমুখ। এদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়ানিরাপত্তার মধ্যে ১৮ দলের ৬০ ঘন্টা হরতাল মৌলভীবাজারে অনেকটা ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে।




