ads

রবিবার , ১ জুন ২০২৫ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদে বিটিভিতে আসছেন শাকিব খান

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ

ঢাকাই চলচ্চিত্রের রাজপুত্র তিনি। সিনেমায় ২৬ বছরের ক্যারিয়ারের পার করছেন তিনি। আসন্ন ঈদে তার অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা মুক্তি পাচ্ছে। অপরদিকে ছোট পর্দার বুদ্ধিদীপ্ত উপস্থিতিতে মন জয় করে নেওয়া অভিনেত্রী নাবিলা। ‘আয়নাবাজি’ সিনেমার পর ‘তুফান’ ছবিতেও ঝলক দেখিয়েছেন। এই ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন শাকিব খানের বিপরীতে। ফলে দেশের শীর্ষ নায়কের সঙ্গে তার তৈরি হয়েছে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তুফানের পর আবারও একসঙ্গে দেখা যাবে তাদের, তবে এবার রূপালি পর্দায় নয়-টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজনে।

Shamol Bangla Ads

জানা যায়, ‘তুফান’ ছবির সেটেই শাকিব খানের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল নাবিলার। সেই প্রথম দেখার অভিজ্ঞতা আজও রোমাঞ্চ ছড়ায় তার কণ্ঠে। নাবিলা বলেন, প্রথম দেখাতেই তার মধ্যে এক অন্যরকম আভিজাত্য দেখেছিলাম। তখনই বুঝেছিলাম, তিনি শুধু তারকাই নন, একজন পরিপূর্ণ শিল্পী। অথচ তাঁর আচরণে ছিল না কোনো অহংকার। খুব সাধারণ, সাদামাটা একজন মানুষ। তাঁর সঙ্গে গল্প করা যায়, হাসা যায়, ভাব বিনিময় করা যায়-যেন আমাদেরই একজন।

অভিনেত্রী আরও যোগ করেন, আমার সঙ্গে প্রথম শুটিং ছিল সিনেমার শেষ দৃশ্যের। একটু নার্ভাস ছিলাম। কিন্তু তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। যদিও একটু অন্তর্মুখী মানুষ, তবে সহশিল্পী হিসেবে দারুণ সহযোগিতাপরায়ণ।”

Shamol Bangla Ads

ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের এক বিশেষ আয়োজনে শাকিব খানকে দেখা যাবে অতিথি হিসেবে, আর সঞ্চালনার দায়িত্বে থাকবেন নাবিলা। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার পর একসঙ্গে তোলা একটি ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে নাবিলা লিখেছেন, এটা আমার সহকর্মীর সঙ্গে একটি ছবি। আজ ঈদের একটি শোতে আমার অতিথি হয়েছেন মেগাস্টার শাকিব খান।”

ছবিটি প্রকাশের পরপরই শোবিজপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। এক ফ্রেমে দুই ভিন্ন ধারার জনপ্রিয় তারকা—দর্শকদের আগ্রহ যেন বাড়ছেই।
রোমাঞ্চ, শ্রদ্ধা ও বিনোদনের এক অনন্য মেলবন্ধন হয়ে উঠতে চলেছে এই ঈদ আয়োজন। শাকিব খান ও নাবিলাকে একসঙ্গে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন তাদের ভক্তরা। নিঃসন্দেহে এটি এবারের ঈদ বিনোদনের এক উজ্জ্বল সংযোজন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!