ads

শুক্রবার , ১ নভেম্বর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুর জেলা বিএনপি’র প্রতিবাদ সভা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১, ২০১৩ ৬:২৭ অপরাহ্ণ

মেহেরপুর জেলা বিএনপি’র প্রতিবাদ সভা

Shamol Bangla Ads

Pic-1মেহের আমজাদ,মেহেরপুর: দেশ ব্যাপি ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের হত্যা, নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে মেহেরপুর শহরের কাথুলী বাসস্ট্যান্ড চত্বরে এক প্রতিবাদ সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি।

এদিন বিকেল ৪টার দিকে পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আনোয়ারুল হক কালুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি’র যুগ্ম আহŸায়ক আনছার-উল হক। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সভাপতি আলমগীর হোসেন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, জেলা বিএনপি’র প্রবীণ নেতা আব্দুল করিম, জেলা যুবদলের আহŸায়ক জহুরুল ইসলাম বড়বাবু, যুগ্ম আহŸায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, জেলা ছাত্রদলের সাবেক সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মোস্তাকিম, সদর থানা যুবদলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন, সহসভাপতি নূর তাজুল, আব্দুর রাজ্জাক, পৌর যুবদলের সম্পাদক মোস্তাফিজুর রহমান তপন, সহসভাপতি রুহুল আমীন, যুগ্ম সম্পাদক সামছুল আযম লিন্টু, মাহিনুর বাবু, সিনিয়র সহসভাপতি মীর আলমগীর ইকবাল আলম, সদর থানা তৃণমূল দলের সভাপতি ওমর ফারুক লিটন, যুবদল নেতা একরামূল হক একা, জুলফিকার বাবু, আরজান, আশিক, আলতাফ, মনি, লতিফ, নিজামুদ্দিন, জেলা তরুনদলের সম্পাদক ইউনুচ আলী, ছাত্রদল নেতা রেমিম, কানন, সানি, জনি, রিজভী, রনি, কলে­াল, ইকবাল, নয়ন প্রমুখ

Shamol Bangla Ads

                                  মেহেরপুরে অনির্দিষ্টকালের বাস-ট্রাক ধর্মঘট প্রত্যাহার

Pic-2মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুরে বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক সভার পর বিকেল তিনটার দিকে প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
জেলা বাস মালিক সমিতির সাধারন সম্পাদক গোলাম রসুল জানিয়েছেন, ট্রাক মালিক ফকির মহাম্মদের উপর হামলাকারীদের গ্রেফতার ও ক্ষতি পুরনের আশ্বাস দিয়েছেন মেহেরপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এই প্রতিশ্র“তির প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এর আগে এদিন বেলা দেড়টায় জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ বিষয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, মেহেরপুর-২(গাংনী) আসনের সাবেক এমপি মকবুল হোসেন, গাংনী উপজেলা চেয়ারম্যান অ্যাড. একেএম শফিকুল আলম, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুল আলম, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিক-উল আলম, এটিএন বাংলা ও এটিএন নিউজের মেহেরপুর প্রতিনিধি আতিকুর রহমান টিটু, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, সাধারন সম্পাদক আব্দুল হান্নান, ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি নিজামুল ইসলাম রকেট, সাবেক সম্পাদক কুতুবউদ্দিন বাবুসহ নেতৃবৃন্দ।
উলে­¬খ্য, মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সদস্য ফকির মহাম্মদের উপর গাংনী হাসপাতাল বাজার এলাকায় গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীর নেতৃত্বে কিছু লোকজন হামলা চালায়। বর্তমানে তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবিতে মঙ্গলবার রাত নয়টা হতে অনির্দিষ্ট কালের এ ধর্মঘট শুরু হয়।

                                   মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

pic-3মেহের আমজাদ,মেহেরপুর:  বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা মুজিবনগর আম্রকানন শেখ হাসিনা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়ারউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে বর্ধিত সভায় স্বাগত বক্তব্য রাখেন রফিকুল ইসলাম মোল­া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চান্দু, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক সানোয়ার হোসেন, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক কুতুবউদ্দিন প্রমুখ।

মেহেরপুর বালিকা বিদ্যালয় ও কলেজ ছাত্রীদের সংগীত প্রশিক্ষন ক্লাস উদ্বোধন

Pic-4মেহের আমজাদ,মেহেরপুর: জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের ছাত্রীদের সংগীত প্রশিক্ষন ক্লাসের উদ্বোধন করা হয়েছে।  বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ও একটি রবীন্দ্র সংগীত পরিবেশন করে প্রশিক্ষন ক্লাসের উদ্বোধন করেন। মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের অধ্যক্ষ মহাঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সহকারি অধ্যাপক সাইদুর রহমান। শামীম জাহাঙ্গীর সেন্টুর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক মোখলেছুর রহমান, সাফিনাজ আরা ইরানী প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেহেরপুরের সংগীত শিল্পি খন্দকার জামশেদ আলী, এখলাসুর রহমান টাবলু প্রমুখ। এর আগে প্রধান অতিথি শিল্পকলা একাডেমি ঢাকা প্রদত্ত হারমোনিয়ানসহ বিভিন্ন বাদ্য যন্ত্রের প্যাকেট উন্মোচন করেন।

মুজিবনগরে ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

Pic-5মেহের আমজাদ,মেহেরপুর: হামলা, মামলা, গ্রেফতার ও হরতালে হত্যাকান্ডের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় মুজিবনগর উপজেলায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সাবেক এমপি ও জেলা ১৮ দলীর জোটের আহবায়ক মাসুদ অরুন বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।
মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। প্রতিবাদ সভা পরিচালনা করেন পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আলহাজ্ব সিদ্দিকুর রহমান, জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক ইলিয়াছ হোসেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক শেখ সাঈদ আহমেদ সাঈদ, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফারুক হুসাইন, সদর উপজেলা আমীর মাও. রুহুল আমিন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি শহিদুল হক মাস্টার, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি জার্জিস হুসাইন, জেলা ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি খান জাহান আলী, জেলা ছাত্রদল নেতা হোসেন, মুজিবনগর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ। সমাবেশে আরো উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক বদরুদ্দিন বিশ্বাস, জেলা কৃষকদলের সভাপতি আব্দুর রব মাস্টার, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আবু ওবাইদুল­াহ সেন্টু, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আব্দুর রহিম, মুজিবনগর উপজেলা জাসাসের আহŸায়ক হেলাল প্রমুখ। সমাবেশ শেষে সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মুজিবনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মুজিবনগরে সড়ক দূর্ঘটনায় আহত-১২

:বৃহস্পতিবার দেড়টার দিকে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে অনুষ্ঠিত ১৮ দলীয় জোটের সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে পাওয়ার ট্রলি দুর্ঘটনায় ১৮ দলীয় সমর্থক অন্ততঃ ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৮ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সবার বাড়ি মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে। এরা হলেন- হাজারি শেখের ছেলে নয়মুদ্দিন শেখ (৬৮), ইয়াজুদ্দিনের ছেলে আরোজ আলী (৪৯), তোফাজ্জেল হোসেনের ছেলে শুকুর আলী (৪৪), মহিরুদ্দিনের ছেলে কলিমউদ্দিন (৪৩), নজুর ছেলে কালাম (৩৬), ফজলুল হকের ছেলে জুয়েল (৩২), রেজাউল হকের ছেলে রাশেদ (২৫) ও আজিজুল হকের ছেলে নাহিদ (২০)। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত নয়মুদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
মেহেরপুর-মুজিবনগর প্রধান সড়কের গৌরিনগর গ্রামের মোড়ে কর্মীদের বহনকারী একটি পাওয়ার ট্রলি (স্থানীয় স্যালো ইঞ্জিন চালিত যান) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ওই দুর্ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা ১৮ দলীর জোটের আহবায়ক মাসুদ অরুন মেহেরপুর জেনারেল হাসপাতালে যান এবং আহতদের খোঁজ খবর নেন।

মেহেরপুর ডিবি’র অভিযানে গাঁজাসহ মাদক সেবি ও বিক্রেতা আটক

মেহেরপুর: মেহেরপুর ডিবি পুলিশ বুধবার রাতে সদর উপজেলার ঝাঁঝা গ্রামে অভিযান চালিয়ে ২শ’ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ি ও সেবিকে আটক করেছে। এদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা হয়েছে।
জানা যায়, মেহেরপুর ডিবি পুলিশের এসআই রবিউল ইসলাম গোপন সংবাদ পেয়ে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ঝাঁঝা গ্রামের নূর ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ২শ’ গাঁজাসহ গৃহকর্তার ছেলে জানারুল ইসলাম (৩৩) এবং মাদক সেবি একই গ্রামের দাউদ শাহ’র ছেলে হেলাল (৩০), মুনতাজের ছেলে আনারুল ও পিজিরের ছেলে আমিনুরকে (৩৪) আটক করেছে।

Need Ads
error: কপি হবে না!