ads

শুক্রবার , ১ নভেম্বর ২০১৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালিহাতীতে আ’লীগ ও বিএনপির সংঘর্ষে আহত ১৫

খবর টি পড়েছেন : ২৭৭
কালিহাতীতে আ’লীগ ও বিএনপির সংঘর্ষে আহত ১৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Songhorsho2শাহ আলম, কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতীতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই সংঘর্ষে বিএনপির অন্তত: ১৫ নেতা-কর্মী আহত হয়েছে।  ৩১ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, কেন্দ্রীয় বিক্ষোভ কর্মসুচির অংশ হিসেবে কালিহাতী উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পাল্টা একটি বিশাল লাঠি মিছিল বের করে। এতে উভয় পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়ে কালিহাতী বাসষ্ট্যান্ড কাচা বাজারে উভয় গ্র“পের মধ্যে সংঘর্ষ বাধেঁ। এতে বিএনপির প্রায় ১৫জন নেতা-কর্মী আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।
সংঘাত এড়াতে পুলিশের অনুরোধে বিএনপি আর মিছিল বের করেনি। কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানান, মুনছুর আলী (২৩) এবং চানঁ মিয়া (৩৫) তাদের অবস্থা আশংকাজনক। এদের বাড়ী উপজেলার শমজানী গ্রামে ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগামী জাতীয় নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে :… পরবর্তী সংবাদ মেহেরপুর জেলা বিএনপি’র প্রতিবাদ সভা

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads