স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আফছর আলী খান (৬০) ৩০ অক্টোবর বুধবার রাতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহে………রাজেউন)। তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার বাদ যোহর শহরের নবীনগর এলাকায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে সংসদ সদস্য আতিউর রহমান আতিক, পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান ও জেলা বাসকোচ মালিক সমিতির সভাপতি ছানোয়ার হোসেন ছানু গভীর শোক প্রকাশ করেছেন।




