জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : ছাতকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের শান্তিগঞ্জ-কামারগাঁও বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত ১৬জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বুধবার রাতে কামারগাঁও গ্রামে আদম ব্যবসা সংক্রান্ত বিষয়ে সালিশ বৈঠকে মৃত ওয়ারিছ আলীর পুত্র সুহেল মিয়া ও আবদু মিয়ার পুত্র ফারুক মিয়ার মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ রনসাজে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। গুরুতর আহত আলী হায়দার (২০), মাসুক মিয়া (৭০), মিরাস আলী (৩০), মিল্টন (৩০), আল-আমিন (২৫), নাসির মিয়া (২৮), ফজল উদ্দিন (৬৫), মোহাম্মদ আলী (৪০), জিলু মিয়া (২৮), লুদু মিয়া (২৫), আইয়ূব আলী (৭০), জুবেদ মিয়া (২০), সেবুল মিয়া (৩৫), দুদুল (৩০), আজির মিয়া (৩০), সিরাজ মিয়া (৫৮)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামাল উদ্দিন (৩৫), শুকুরুল ইসলাম (৫৫), নুর আলী (৫০), রাসেল (২০), ইকবাল হোসেন (১৮), হেলাল আহমদ (২২), আলা উদ্দিন (৪০), আতিক মিয়া (৪০), জিলু মিয়া (৩০), সুহেল মিয়া (২৫), লোকমান হোসেন (২০), আক্তার উদ্দিন (২৮), আকবর আলী (৩০), আলী হোসেন (২৫), তোরন মিয়া (৩০), সাচ্চু মিয়া (৩০), আল-আমিন (২০), তছির মিয়া (২০), মখরম আলী (২০), মখজ্জিল আলী (৫০), লিয়াকত আলী (৫০), হুসিয়ার আলী (২০), সুজন মিয়া (২০), জহির উদ্দিন (২৫), মিজানুর রহমান (১৮), আব্দুল কাহার (৩৫), আশরাফ হোসেন (১৬), জাহরি আলী (৩৫), মশক আলী (৫৫), রহিম উদ্দিন (৫০), আমিনুর রহমান (২০)সহ অন্যান্য আহতদের স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।




