ads

মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হরতাল পরবর্তী ১৮ দলের কর্মসূচি : বৃহস্পতিবার বিক্ষোভ , শুক্রবার গায়েবানা জানাজা

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৯, ২০১৩ ৬:১৬ অপরাহ্ণ

67_BNP+party+office_291013শ্যামলবাংলা ডেস্ক : বিরোধী দলের টানা ৬০ ঘন্টার হরতাল শেষ। হরতাল পরবর্তী সংবাদ সম্মেলনে  ৩১ অক্টোবর বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজনৈতিক সঙ্কটের আশঙ্কায় মানুষের উৎকণ্ঠার মধ্যে হরতাল শেষে বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলের সংবাদ সম্মেলনে এসে ওই কর্মসূচি ঘোষণা করেন ফখরুল।

Shamol Bangla Ads

মঙ্গলবার রাতে দলের নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা ।
সংবাদসম্মেলনে ফখরুল দাবি করেন, ৬০ ঘণ্টার হরতালে পুলিশসহ আওয়ামী লীগের কর্মীদের হামলায় বিরোধী দলের ১৮ জন নেতা-কর্মী খুন হয়েছেন। আহতের সংখ্যা ৭ হাজার ৫২ জন।
এছাড়া ২৬শ’ ৩০ জন গ্রেপ্তার এবং ৮২ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে

বৃহস্পতিবার সব মহানগর, জেলা, উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ হবে। নিহতদের স্মরণে গায়েবানা জানাজা হবে শুক্রবার জুমার নামাজের পর।

Shamol Bangla Ads

নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশের জন্য পুলিশকে চিঠি দেয়া হয়েছে বলে জানান ফখরুল। ঢাকায় গায়েবানা জানাজা হবে নয়া পল্টনে বিকালে।
কর্মসূচি ঘোষণা করে ফখরুল বলেন, তিন দিনের হরতালে পুলিশসহ আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত ও হামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হল।
এছাড়াও সোমবার রাতে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের বাড়িতে গুলিবর্ষণ হয়েছে দাবি করে তার নিন্দাও জানান তিনি।

সংবাদ সম্মেলনে ফখরুলের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী,  আবদুস সালাম,  সানাউল­াহ মিয়া, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমূখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!