প্রথম ম্যাচে সাকিব আল হাসানের কীর্তিতে ভাগ বসিয়েছিলেন লিটন দাস। আজ তৃতীয় টি-টোয়েন্টিতে সাবেক অধিনায়ককে পেছনে ফেললেন বর্তমান। বাংলাদেশের হয়ে এখন সংক্ষিপ্ত সংস্করণে সর্বোচ্চ ফিফটির মালিক তিনি। ৩ সেপ্টেম্বর বুধবার সিলেটে ক্যারিয়ারের ১৪তম ফিফটি করেছেন লিটন। দেখার মতো ৪৫ রানের সময় ড্যানিয়াল ডোরামকে স্লোগ সুইপে ছক্কা হাঁকিয়ে ফিফটিটাও করেছেন অসাধারণ। । তাতে ১৩ ফিফটি করা সাকিব পেছনে পড়ে যায়। সাকিবের ১২৯ ম্যাচের বিপরীতে এখন পর্যন্ত ১১০ ম্যাচ খেলেছেন উইকেটরক্ষক ব্যাটার লিটন।

শুধু ফিফটি পূর্ণ করার সময় নয়, ওপেনিংয়ে নামার পর থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করছেন লিটন। ইনিংসের তৃতীয় ওভারে ডোরামের অফস্পিন থেকেই ২২ রান নিয়ে ঝোড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক। শেষ পর্যন্ট ৪৬ বলে ৭৩ রানে সাজাঘরে ফিরেন লিটন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশে সংগ্রহ ১৮ ওভার ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান। খেলা বৃষ্টির কারণে আপাতত বন্ধ।




