ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮ তম জন্ম বার্ষিকী রবিবার ডুমুরিয়ায় পালিত হয়েছে। জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান খান আলী মুনসুরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, শেখ মতিয়ার রহমান বাচ্চু, চেয়ারম্যান এস এম বদরুজ্জামান তসলিম, চেয়ারম্যান আবুল কালাম সমসুদ্দিন, চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, শেখ আতিয়ার রহমান, অরুন কুমার গোলদার, গাজী আ: হালিম, মোল্যা মাসিউর রহমান, শেখ হাফিজুর রহমান, খান ইসমাইল হোসেন, শেখ শাহিনুর রহমান, মোল্যা কবির হেসেন, মনির হোসেন গোলদার, আবুল হোসেন সরদার, আবুল কাশেম মোল্যা, শেখ ফরহাদ হোসেন, শেখ আ: মান্নান, মাও: খলিলুর রহমান, মলিক সিদ্দিকুর রহমান পারু, কোবাদ শেখ, মাও: আব্দুস সালাম, শহীদ খান, আ: খালেক, কল্যান বাড়ই, সৌমিত বৈরাগী, বিলাল, হারুন খান, মন্টু জোয়ার্দ্দার প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা হয়। মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিান পরিচালনা করেন মাও: আব্দুস সালাম।




