ads

রবিবার , ২৭ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে নরসিংদীতে প্রথম দিনের হরতাল পালিত

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৭, ২০১৩ ৭:১২ অপরাহ্ণ

Picture-02 (27)এম লুৎফর রহমান নরসিংদী : বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্যদিয়ে অতিবাহিত বিরোধী দলের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের প্রথম দিন।  রবিবার নরসিংদীর চৌয়ালায় পল­ী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয় সম্মুখে ৪/৫টি ককটেল নিক্ষেপ করে দু®কৃতিকারীরা। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের শাহেপ্রতাপ-বাগহাটা এলাকায় ২/৩টি সিএনজি ও একটি অটোরিক্সা ভাংচুর, মাধবদীতে দুপুর ১২ টার দিকে পিকেটাররা ঢাকা-সিলেট সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ করে রাখে পিকেটারেরা । এসময় পুলিশের সাথে পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে পুলিশ ৪/৫ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলখানা মোড়ে,  রায়পুরা-নরসিংদী সড়কের বদরপুর ব্রীজের উপর পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। শহর এলাকায় হালকা ও ছোট ছোট যানবাহন চলাচল করলেও দুরপাল­ার যাত্রীবাহী বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। নরসিংদীর পুলিশ চৌয়ালা বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে ককটেল বিস্ফোরণ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে। অপরদিকে শনিবার রাতে নরসিংদী সরকারী কলেজের সম্মুখে একটি খালি ট্রাকে আগুন লাগিয়ে দেয় দু®কৃতিকারীরা। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে ততক্ষনাৎ আগুন নিবিয়ে ফেলে।
এদিকে বিরোধী দলের ধ্বংসাত্বক ও গণবিরোধী হরতালের প্রতিবাদে রবিবার ঢাকা-সিলেট সড়কের শিবপুর উপজেলার ইটাখোলা বাসস্ট্যান্ডে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতা ও প্রাইম ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল­ার নেতৃত্বে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে হাজার হাজার লোক যোগদান করে। এসময় বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলম ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব রহমান ভূইয়া, সামসুল আলম রাখিল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুর রহমান খান ভূলু প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!